বিরল পূর্ণিমার স্বাক্ষী হলো বিশ্ব

১ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:০২  

অপরূপ মহাজাগতিক এক দৃশ্যের সাক্ষী হলো লক্ষ কোটি বিশ্ববাসী। স্বাভাবিকের তুলনায় প্রায় ১৪ গুণ বড় ও ১৬ শতাংশ উজ্জ্বল চাঁদ অবলোকন করলো বিশ্ব।

নীলের ছিটেফোঁটা না থাকলেও চাঁদ ঘিরে নীলাভ সৌন্দর্যের যে আবহ তা থেকেই হয়তো এক মাস অর্থাৎ আগষ্টে দ্বিতীয় দফার পূর্ণিমা-কে বলা হচ্ছে ব্লু সুপার মুন।

যুক্তরাষ্ট্র, ইউরোপ থেকে শুরু করে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশে দেশে ব্লু সুপার মুন নিয়ে আগ্রহের কমতি ছিলো না এতটুকু। প্রত্যেকেই যার যার মতো করে উপভোগ করেছেন মোহনীয় চন্দ্রালোক। বন্দি করেছেন ক্যামেরার ফ্রেমে।

একই মাসে সুপার মুন ও ব্লু সুপার মুন দেখার মাহাজাগতিক এই দৃশ্য যারা মিস করেছেন তারা কিন্তু আগামী এক যুগেও এই সুযোগ পাবেন না। অপেক্ষা করতে হবে ১৪ বছর। জ্যোতির্বিজ্ঞানী বলছেন, বিরল এই দৃশ্য আবার দেখা যাবে ২০৩৭ সালে।